নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হিসেবে নিবন্ধিত নন। তবে নির্বাচন কমিশন চাইলে তাকে ভোটার হওয়ার সুযোগ দিতে পারে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সিনিয়র সচিব বলেন, তার জানা মতে তারেক রহমান এখনও ভোটার হননি।
আরেক প্রশ্নের উত্তরে তিনি জানান, কমিশন চাইলে তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগও পেতে পারেন। এ বিষয়ে কমিশন আইনের আলোকে সিদ্ধান্ত নেবে বলেও উল্লেখ করেন তিনি।
কোন আইনের ভিত্তিতে সিদ্ধান্ত হবে—এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, এ বিষয়ে ভোটার তালিকা নিবন্ধন আইনে স্পষ্ট নির্দেশনা রয়েছে। সুনির্দিষ্ট আইন জানতে সাংবাদিকদের সংশ্লিষ্ট আইন পর্যালোচনার পরামর্শ দেন তিনি।
0 মন্তব্যসমূহ