Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ডেইলি স্টার কার্যালয়ে হামলা: ছাদে আটকে পড়া সাংবাদিকদের ক্রেনে উদ্ধার

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রধান কার্যালয়ের ছাদে আটকে পড়া কয়েকজন সাংবাদিককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ক্রেন ব্যবহার করে উদ্ধার করা হচ্ছে।

ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে শুক্রবার মধ্যরাতের পর রাজধানীর ফার্মগেট এলাকায় অবস্থিত ডেইল স্টার সেন্টারে উত্তেজিত জনতা হামলা চালায়। হামলার সময় ভবনটির বিভিন্ন অংশ ভাঙচুর করা হয় এবং এক পর্যায়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

ডেইলি স্টারের রাতের ডিউটিতে থাকা একাধিক সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সহায়তা চেয়েছেন। তাদের অভিযোগ, ঘটনার প্রাথমিক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি সেখানে দেখা যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ