Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ শুক্রবার সারা দেশের মসজিদগুলোতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর দলীয় উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

একই সঙ্গে মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনার আহ্বান জানানো হয়। নয়াপল্টনের মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা। এসময় মির্জা ফখরুল বলেন, ‘আগামীকাল কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স এলে রোববার বেগম জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি রয়েছে। তবে তিনি ফ্লাই করতে পারবেন কি না তা চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন।’ তিনি আরও বলেন, ‘বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগার থেকেই তার অসুস্থতার শুরু, আর চিকিৎসার অভাবেই তিনি গুরুতর অসুস্থ হয়েছেন। দেশবাসীর কাছে তিনি বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়ার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ