অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার বিষয়ে ভারত এখনো কোনো ইতিবাচক সাড়া দেয়নি। ট্রাইব্যুনালের রায় নিয়ে তারা পর্যালোচনা করছে, আর বাংলাদেশও তাদের চূড়ান্ত প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।
শুক্রবার সকালে রংপুর অঞ্চলে চার দিনের সরকারি সফরে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই। পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটির কারণে আজও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসায় নেওয়া সম্ভব হচ্ছে না। এসময় পররাষ্ট্র উপদেষ্টা জানান, নীলফামারীতে প্রস্তাবিত চীনা হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচিত সরকার ক্ষমতায় এলে প্রকল্পটি তারা সমাপ্ত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
0 মন্তব্যসমূহ