Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

একনেক সভায় মেট্রোরেল লাইন-৬সহ ১৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫,৩৮৩.৫১ কোটি টাকা

 মেট্রোরেল লাইন-৬ প্রকল্পের তৃতীয় সংশোধনীসহ মোট ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লাখ টাকার ১৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৯ হাজার ৪৫১ কোটি ৮৪ লাখ, বৈদেশিক ঋণ থেকে ৫ হাজার ৬০৯ কোটি ৭০ লাখ এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা ব্যয় হবে।


রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ

একনেকে অনুমোদিত উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—চট্টগ্রাম অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন, মানসম্পন্ন আলুবীজ উৎপাদন-সংরক্ষণ ও কৃষকপর্যায়ে বিতরণ, গ্যাসের তিনটি অনুসন্ধান কূপ খনন, ঢাকার মিরপুরে জুলাই শহীদ পরিবারের জন্য ১,৫৬০টি ফ্ল্যাট নির্মাণ, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট, সচিবালয় ও সংশ্লিষ্ট আবাসনে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার, এবং সিরাজগঞ্জ-রায়গঞ্জ জেলা মহাসড়ক উন্নয়ন।

এ ছাড়া অনুমোদিত প্রকল্পের তালিকায় রয়েছে—নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট, অটিজম ও এনডিডি সেবা সম্প্রসারণ, জাপান হিউম্যান ডেভেলপমেন্ট স্কলারশিপ, ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবনী ইকোসিস্টেম উন্নয়ন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ও গবেষণাগার উন্নয়ন, ক্লাইমেট-রেসপন্সিভ রিপ্রোডাকটিভ হেলথ অ্যান্ড পপুলেশন সার্ভিস, এসেনশিয়াল অ্যান্ড বায়োটেক রিসার্চ সেন্টার স্থাপন, স্বাস্থ্য অধিদপ্তর-ঔষধ প্রশাসন অধিদপ্তর-কমিউনিটি ক্লিনিক উন্নয়ন এবং সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প।

পরিকল্পনা উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচনের তফসিল জারি হলেও একনেক ও মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক চলবে। তবে সচিবালয়ে নতুন ভবন নির্মাণ এবং স্বাস্থ্যখাতের একটি প্রকল্প আপাতত অনুমোদন না দিয়ে পুনর্মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম কমাতে ঠিকাদারি সংক্রান্ত ব্যবস্থাপনায় কড়াকড়ি আরোপ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ