Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

শিরোনাম: চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টিতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট একসঙ্গে কাজ করে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, চকবাজারে তিনতলা একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে, পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এদিকে এর আগে একই দিন বিকেল ৩টা ৪০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লায় একটি ছয়তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটে। সেখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ