Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদারকে মাথায় গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

 রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনার পর দেশে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে মাথায় গুলি করার ঘটনা ঘটেছে।


সোমবার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে খুলনায় এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তথ্যটি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। তিনি বলেন,
“এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে কিছুক্ষণ আগে গুলি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে চিকিৎসাধীন।”

ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হামলার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ