Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বাংলাদেশ–ভারত উত্তেজনা কমাতে দ্রুত পদক্ষেপের আহ্বান রুশ রাষ্ট্রদূতের

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা দ্রুত নিরসনের আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।


সোমবার ঢাকায় রাশিয়ান ফেডারেশনের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যকার বর্তমান উত্তেজনা যত দ্রুত সম্ভব কমানো প্রয়োজন।

রুশ রাষ্ট্রদূত এ সময় স্পষ্ট করে জানান, বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে রাশিয়া কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। তবে তিনি জোর দিয়ে বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতেই পরিচালিত হওয়া উচিত।

বর্তমান পরিস্থিতি যাতে আরও অবনতি না ঘটে, সে বিষয়ে সতর্ক করে খোজিন বলেন, উত্তেজনা বাড়লে তা সংশ্লিষ্ট সবার জন্যই ক্ষতিকর হতে পারে।

এদিকে নির্বাচন কমিশন ঘোষিত জাতীয় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে রুশ রাষ্ট্রদূত বলেন, রাশিয়া আশা করছে আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও আশা প্রকাশ করেন, নির্বাচনের আগে দেশে একটি অনুকূল, শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় থাকবে।

নির্বাচন পর্যবেক্ষক পাঠানো প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত খোজিন জানান, এ বিষয়ে রাশিয়া নির্বাচন কমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাতে তারা বর্তমানে আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ