ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের এক সপ্তাহ পার হলেও হত্যাকারী গ্রেপ্তার না হওয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে এ বিষয়ে গত এক সপ্তাহের তদন্ত ও গৃহীত পদক্ষেপ সম্পর্কে জনগণকে অবহিত করার দাবি জানান।
শনিবার (২০ ডিসেম্বর) হাদির জানাজার আগে পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
আবদুল্লাহ আল জাবের বলেন, ইনকিলাব মঞ্চ কোনো ধরনের সহিংসতার প্রতি সমর্থন দেয় না। তিনি জানাজা ও দাফন শেষে উপস্থিত জনসাধারণকে শান্তিপূর্ণভাবে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘ইনকিলাব মঞ্চ থেকে পরবর্তী সব সিদ্ধান্ত জনগণের সামনে প্রকাশ করা হবে।’
জানাজার অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা হাদির আত্মার শান্তি কামনা করে সবার কাছে দোয়া চান। পরে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখেন। হাদির বড় ভাইও বক্তব্য দেন এবং তিনিই জানাজার নামাজে ইমামতি করেন।
জানাজায় প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ