ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি’ রাখার দাবি জানিয়েছেন একদল শিক্ষার্থী। হল সংসদ নেতাদের নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে হলের প্রধান ফটকে এ সংক্রান্ত একটি ব্যানার টানানো হয়।
এ সময় শেখ মুজিবুর রহমান হল সংসদের সহসভাপতি মো. মুসলিমুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘আমাদের শরিফ ওসমান বিন হাদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন। যেসব কালচারাল ফ্যাসিস্টদের হাতে হাদি ভাই শাহাদাত বরণ করেছেন, তারা বর্তমানে দিল্লিতে পালিয়ে রয়েছেন। এই কালচারাল ফ্যাসিস্টদের জনক শেখ মুজিবুর রহমান। সে কারণেই আমরা তাঁর নাম বাদ দিয়ে শহীদ শরিফ ওসমান হাদির নামে হলের নামকরণ করতে চাই।’
0 মন্তব্যসমূহ