Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দ্বাদশ সংসদ নির্বাচনের তফশিল সংশোধন, আপিলের সময়সূচিতে পরিবর্তন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২০ ডিসেম্বর) ইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সংশোধিত তফশিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে প্রার্থীদের আপিল করার সময়সীমা দুদিন কমানো হয়েছে। আগে নির্ধারিত ৫–১১ জানুয়ারির পরিবর্তে আপিল করা যাবে ৫–৯ জানুয়ারি পর্যন্ত।

এদিকে আপিল নিষ্পত্তির সময় দুদিন বাড়ানো হয়েছে। পূর্বে ১২–১৮ জানুয়ারি নির্ধারিত থাকলেও সংশোধিত তফশিলে আপিল নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে ১০–১৮ জানুয়ারি।

নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় এখনও ১০ দিন বাকি রয়েছে। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণা করেন। পরবর্তীতে ১৮ ডিসেম্বর তফশিলসংক্রান্ত প্রজ্ঞাপনে আংশিক সংশোধন আনে নির্বাচন কমিশন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ