Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলো শহীদ জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির মরদেহ, দুপুরে সংসদ ভবনে জানাজা

ময়নাতদন্তের জন্য শহীদ জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘর থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ সকাল পৌনে ১০টার দিকে একটি ফ্রিজিং গাড়িতে করে তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পৌঁছায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সেখানে আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। একই সঙ্গে গোসল ও কাফনের প্রস্তুতিও করা হবে।

ময়নাতদন্ত শেষে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা-কর্মী ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হবে। হাদির মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ