২০২৪ সালে বাংলাদেশে সোনার দাম পুরো বছরজুড়ে ছিল লাখ টাকার ওপরে। বছরের শেষের দিকে এই দাম আরও বেড়ে সোয়া লাখ ছাড়িয়ে গেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, বছরজুড়ে ৫৬ বার সোনার দাম সমন্বয় করা হয়, যার মধ্যে ২৪ বার দাম কমানো হলেও ৩২ বার দাম বাড়ানো হয়।
শুরুর দাম (১৯ জানুয়ারি, ২০২৪):
২২ ক্যারেট সোনা: ১,১২,৪৪১ টাকা ২১ ক্যারেট সোনা: ১,০৭,৩০৯ টাক, ১৮ ক্যারেট সোনা: ৯২,০২৯ টাকা, সনাতন পদ্ধতির সোনা: ৭৬,৬৩২ টাকা
শেষের দাম (৩০ ডিসেম্বর, ২০২৪): ২২ ক্যারেট সোনা: ১,৩৮,২৮৮ টাকা, ২১ ক্যারেট সোনা: ১,৩২,০০১ টাকা, ১৮ ক্যারেট সোনা: ১,১৩,১৪১ টাকা, সনাতন পদ্ধতির সোনা: ৯২,৮৬৯ টাকা
বছরের সর্বোচ্চ দাম: ৩১ অক্টোবর, ২০২৪: প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১,৪৩,৫২৬ টাকা।
বিশ্ব অর্থনৈতিক অনিশ্চয়তা: করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে।, উচ্চ মূল্যস্ফীতির কারণে বিনিয়োগকারীরা নিরাপদ বিকল্প হিসেবে সোনার দিকে ঝুঁকেছেন।
ডলারের মূল্যবৃদ্ধি: বাংলাদেশে ডলারের দাম ৮৫ টাকা থেকে বেড়ে ১২৯ টাকায় পৌঁছেছে। ডলারের অস্থিতিশীলতা বিশ্বজুড়ে সোনার চাহিদা বাড়িয়েছে।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: জ্বালানি তেলের দাম বাড়লে সোনার দামও বেড়ে যায়, কারণ অনেক দেশ সোনার বিনিময়ে জ্বালানি তেল কেনাবেচা করে।
0 মন্তব্যসমূহ