Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের ভাতা বাড়ছে, জানুয়ারি থেকে ৩০ হাজার, জুলাইয়ে হবে ৩৫ হাজার

পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের জন্য সুখবর। জানুয়ারি মাস থেকে তাদের মাসিক ভাতা বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। এর পাশাপাশি আগামী জুলাই মাস থেকে এ ভাতা ৩৫ হাজার টাকায় উন্নীত হবে। সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিসিপিএস-এর এফসিপিএস ১ম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের মাসিক ভাতা ২৫ হাজার থেকে ২০ শতাংশ বৃদ্ধি করে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একই প্রশিক্ষণার্থীদের ভাতা ১ জুলাই ২০২৫ থেকে আরও ৫ হাজার টাকা বৃদ্ধি করে ৩৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

গত রবিবার বিকেলে পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টার বৈঠকে এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তবে সরকারের এই সিদ্ধান্তের পরেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন অন্য চিকিৎসকরা।

শাহবাগ মোড়ে অবরোধ করে চিকিৎসকরা একই দাবিতে বিক্ষোভ করেন। তখন সরকার ৫ হাজার টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছিল।

সরকারের এই সিদ্ধান্ত পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। তবে আন্দোলনকারী চিকিৎসকদের পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে পরিস্থিতির চূড়ান্ত সমাধান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ