Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

শহীদ বুদ্ধিজীবী দিবসে গণঅধিকার পরিষদের শ্রদ্ধা নিবেদন, আ.লীগকে জাতীয় পার্টির বেশে ফিরে আসার অভিযোগ

 শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছে গণঅধিকার পরিষদ। দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদ পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করে।



শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মো. রাশেদ খান অভিযোগ করেন, “আওয়ামী লীগ জাতীয় পার্টির ছদ্মবেশে ফিরে এসে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়েছে। জাতীয় পার্টির নামে এখানে আসা লোকজন আসলে আওয়ামী লীগের কর্মী।”

তিনি আরও বলেন, “জিএম কাদের ইতোমধ্যে বলেছেন যে আওয়ামী লীগ তাদের সমাবেশে উপস্থিত থাকলে তারা কিছু করতে পারবেন না। এটি প্রমাণ করে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এক হয়ে কাজ করছে। আজকের শ্রদ্ধা নিবেদনের ঘটনাই তা স্পষ্ট করে। সারা দেশে জাতীয় পার্টির সক্রিয় কর্মী নেই বললেই চলে, অথচ আজ ৫০০-৬০০ লোক নিয়ে তারা উপস্থিত হয়েছে। এসব লোকজন মূলত আওয়ামী লীগের।”

রাশেদ খান ঘোষণা দেন, “আগামী ১৬ ডিসেম্বর আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে স্মৃতিসৌধে প্রবেশ করতে দেওয়া হবে না। তারা ধীরে ধীরে ফিরে আসার চেষ্টা করছে। এখনই তাদের প্রতিহত করতে হবে। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের কোনো সাংগঠনিক কার্যক্রম করা উচিত নয়। আমরা প্রশ্ন করি, কেন এখনো এই দলগুলো নিষিদ্ধ করা হয়নি?”

তিনি আরও বলেন, “এই দেশকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ধ্বংস করেছে। হাজারো শহীদের রক্তের সাথে কোনো বেইমানি সহ্য করা হবে না।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ