Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বহিষ্কৃত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।



বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংবাদিক মিনহাজ আমানকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় ইকবাল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ইকবালের প্রাথমিক সদস্য পদসহ সব পদ বাতিল করা হয়েছে।

এর আগে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আসিয়ান পরিবহণের একটি বাসে চালকের সঙ্গে ইকবালের কথা-কাটাকাটি হয়। বাসটি নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় পৌঁছালে ইকবালের অনুসারীরা বাসচালককে মারধর করেন এবং বাসে ভাঙচুর চালান। বাস ভাঙচুরের প্রতিবাদ করলে সাংবাদিক মিনহাজ আমানকেও লাঞ্ছিত করেন তারা।

এ প্রসঙ্গে মিনহাজ আমান জানান, ‘রাতে ইকবাল আমাকে ফোন করে ক্ষমা চেয়েছেন, এবং আমি তাকে ক্ষমা করেছি। তবে আহত বাসচালক ও বাসমালিকের বিষয়ে আমার কোনো তথ্য জানা নেই।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ