Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন সোনাক্ষী

ক্লিনিকের বাইরে স্বামী জাহির ইকবালের সঙ্গে দেখা যাওয়ার পর থেকেই অভিনেত্রী সোনাক্ষী সিনহার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে আলোচনা শুরু হয়। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে সোনাক্ষী স্পষ্ট জানালেন, তিনি অন্তঃসত্ত্বা নন।



সোনাক্ষী বলেন, ‘আমি অন্তঃসত্ত্বা নই। শুধু একটু মোটা হয়ে গেছি। আমরা কি দাম্পত্য জীবনটা উপভোগ করব না? বাচ্চা নেওয়ার সময় হলে নেব। এখন মা হওয়ার জন্য তৈরি না আমি। সন্তান নিয়ে কোনো পরিকল্পনা নেই আপাতত। সময় হলে সবাইকে জানাবো।’

দীর্ঘদিন প্রেমের পর চলতি বছর বিয়ে করেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। তাদের বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। তবে এসব উপেক্ষা করে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এই দম্পতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ