চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে (বিজিটিসিএন্ডসি) ২৩ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে ৬৯৫ জন নবীন রিক্রুট তাদের সৈনিক জীবনের আনুষ্ঠানিক সূচনা করেছেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত সমাপনী কুচকাওয়াজে ৬৪৯ পুরুষ এবং ৪৬ নারী রিক্রুট শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শপথ গ্রহণ পরিচালনা করেন এবং অভিবাদন গ্রহণ করেন। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
১০২তম রিক্রুট ব্যাচের এই প্রশিক্ষণ গত ৩০ জুলাই শুরু হয়ে দীর্ঘ ২৩ সপ্তাহ পর সফলতার সঙ্গে সম্পন্ন হয়। কঠোর পরিশ্রম ও কষ্টসাধ্য প্রশিক্ষণের মাধ্যমে নবীন রিক্রুটরা তাদের সৈনিক জীবনের যাত্রা শুরু করেছেন।
0 মন্তব্যসমূহ