বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে অংশ নিতে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর থেকেই শহীদ মিনারে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। উত্তরের পঞ্চগড়, নাটোর ও সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলার শিক্ষার্থীরা সকাল ৭টার মধ্যেই শহীদ মিনারে উপস্থিত হন। তাদের প্রত্যাশা, ফ্যাসিবাদবিরোধী শপথে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হবে।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে দেশজুড়ে তুমুল আলোচনা হয়। সোমবার রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, ঐক্যের এই কর্মসূচি বিকেল ৩টায় শুরু হবে।
শিক্ষার্থীদের এই গণজমায়েতে দেশের রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ ছড়িয়ে পড়েছে।
0 মন্তব্যসমূহ