Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। আজ শনিবার সেলের দলনেতা অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


বিজ্ঞপ্তিতে জানানো হয়, “গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে শহিদ বা আহত ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে বিশেষ সেলসহ সংশ্লিষ্ট বিভাগ ও জেলা কমিটিগুলো নিরলসভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে প্রথম ধাপের খসড়া তালিকা সেলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই তালিকা যাচাই-বাছাইয়ের জন্য আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে।”

শহিদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্য, ওয়ারিশ বা প্রতিনিধিদের প্রতি তালিকার তথ্য যাচাই, সংশোধন এবং মতামত প্রদানের আহ্বান জানানো হয়েছে। কারও সংযোজন বা বিয়োজনের মতো যুক্তিসংগত তথ্য থাকলে তা নির্ধারিত সময়ের মধ্যে ইমেইল (muspecialcell36@gmail.com) এর মাধ্যমে বিশেষ সেলকে জানানোর অনুরোধ করা হয়েছে।

বিশেষ সেল জানায়, “উল্লেখিত তালিকায় নাম, ঠিকানা বা অন্যান্য তথ্য যাচাই-বাছাই করে শহিদ ও আহতদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে।”

এই উদ্যোগের মাধ্যমে গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী শহিদ ও আহতদের যথাযথ স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিশেষ সেল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ