Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ঢাকায় পৌঁছেই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হলেন জোবাইদা রহমান

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৩ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।

এর আগে, বেলা পৌনে ১১টায় তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় তিনি বাংলাদেশের উদ্দেশে রওনা দেন।

এদিকে, শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে আজ কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসছে না। ফলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনায় কিছুটা বিলম্ব হচ্ছে।

ফখরুল জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশযাত্রার উপযোগী থাকলে এবং মেডিকেল বোর্ড অনুমোদন দিলে আগামী রোববার (৭ ডিসেম্বর) তিনি উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়তে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ