বাংলাদেশ পুলিশের ৫০ জন পুলিশ সুপার (এসপি) এবং ২৪ জন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এসব প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপন অনুযায়ী, একটিতে ১৯ জন, আরেকটিতে ৩১ জন এসপি এবং তৃতীয় প্রজ্ঞাপনে ২৪ জন এএসপি কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
বদলির আওতায় কর্মকর্তাদের ডিএমপি, পুলিশ হেডকোয়ার্টার, সিআইডি, এসবি, র্যাব, সিএমপি, পিবিআই, এপিবিএন, আরএমপি এবং বিএমপিসহ বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।
0 মন্তব্যসমূহ