Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

তেহরান থেকে রাজধানী সরিয়ে মাক্রানে স্থানান্তরের ঘোষণা ইরানের

ইরান সরকার তেহরান থেকে রাজধানী সরিয়ে উপকূলীয় মাক্রান অঞ্চলে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির পরিবেশগত সংকট ও জনসংখ্যার চাপ কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি।


ফাতেমেহ মোহাজেরানি এক সংবাদ সম্মেলনে বলেন, তেহরানে জনসংখ্যা বৃদ্ধি, পানি ও বিদ্যুতের সংকট প্রকট আকার ধারণ করেছে। মাক্রান অঞ্চলকে নতুন রাজধানী হিসেবে বেছে নেওয়ার ফলে ইরানের অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমে ব্যাপক প্রসার ঘটবে।

ইরানের সংবাদমাধ্যম তেহরান টাইমস জানায়, তেহরান দীর্ঘদিন ধরে পরিবেশগত চাপ ও অবকাঠামোগত সমস্যায় জর্জরিত। প্রায় তিন দশক আগে রাজধানী স্থানান্তরের আলোচনা শুরু হয়, এবং ২০১০ সালেও এটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছিল।

মোহাজেরানি বলেন, "তেহরান এখন প্রায় বসবাসের অযোগ্য। জনসংখ্যার ঘনত্ব এবং পানির তীব্র সংকট এখানকার প্রধান সমস্যা।"

ইরান সরকারের এই পদক্ষেপে বিশেষজ্ঞ, প্রকৌশলী, সমাজবিজ্ঞানী এবং অর্থনীতিবিদদের সহযোগিতা চাওয়া হয়েছে। সরকারের মুখপাত্র জানান, "আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি এবং এই স্থানান্তর ইরানের কৌশলগত ও অর্থনৈতিক সম্ভাবনা বাড়াবে।"

মাক্রানে রাজধানী স্থানান্তর ইরানের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করবে এবং পরিবেশগত সংকট প্রশমনে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ