Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র দাবি: ছয়দিনের কর্মসূচি ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে গণসংযোগ চালানোর কর্মসূচি ঘোষণা করেছে।


শনিবার বাংলামোটরে এক যৌথ সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, “ঘোষণাপত্রের বিষয়ে সরকার এখনও কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি। তবে সরকার আমাদের সহযোগিতা চাইলে আমরা প্রস্তুত।”

তিনি আরও উল্লেখ করেন, গত ৩১ ডিসেম্বর শহীদ মিনারে “মার্চ ফর ইউনিটি” কর্মসূচি থেকে ১৫ জানুয়ারির মধ্যে জুলাই প্রোক্লেমেশন ঘোষণার দাবি জানানো হয়। এই দাবির প্রতি সাড়া দিতে দেশের মানুষের মতামত সংগ্রহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশাজীবীদের মাঝে জনসংযোগ কার্যক্রম চালানো হবে।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারীও উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ