Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

গরু চুরির অভিযোগে জামালপুরে বিএনপি নেতা সাময়িক বরখাস্ত

জামালপুরের মাদারগঞ্জে গরু চুরি করে নেতা-কর্মীদের জন্য ভোজ আয়োজনের অভিযোগে আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী মুক্তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।


শনিবার (১১ জানুয়ারি) উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

অব্যাহতি চিঠিতে বলা হয়, দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মুক্তাকে জেলা বিএনপির সম্মতিক্রমে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানিয়ে সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক মঞ্জুর কাদের বাবুল বলেন, "দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মুক্তাকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।"

গরু চুরি করে ভোজের আয়োজনের ঘটনায় মুক্তা চৌধুরী ও যুবদল কর্মী সুমনসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৭-৮ জনকে আসামি করে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন গরুর মালিক এফাজ মন্ডল।

মামলার এজাহারে বলা হয়, চুরি করা গরু দিয়ে ভোজ আয়োজন করা হয়, যা দলীয় নেতাকর্মীদের মধ্যে বিতর্ক তৈরি করেছে।

এই ঘটনায় বিএনপি এবং স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। দলীয় ভাবমূর্তি রক্ষায় এমন কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে উপজেলা বিএনপি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ