Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

গণতান্ত্রিক পরিবর্তনের ডাক: নির্বাচন ও সংস্কারের আহ্বান জানালেন জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, মৌলিক কাঠামোগত পরিবর্তন ও সংবিধানের সংস্কার চূড়ান্ত করতে হলে একটি নির্বাচন প্রয়োজন। আগামী সংসদে কী কী মৌলিক পরিবর্তন আনা হবে, তা নিয়ে এখনই আলোচনা শুরু করার তাগিদ দেন তিনি।


শনিবার জাতীয় প্রেসক্লাবে গণসংহতি আন্দোলনের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা আয়োজিত ‘নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে’ শীর্ষক গণসংলাপে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, “আগামী নির্বাচন হতে হবে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত তৈরির নির্বাচন। এজন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে এবং একটি ঐক্য গড়ে তুলতে হবে। দেশের জনগণকে তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “অভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। শহীদ পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে এবং শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করতে হবে। একইসঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, মানুষের নিরাপত্তা নিশ্চিত, এবং আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা প্রতিষ্ঠা করা জরুরি।”

গণসংলাপে দেশের সাম্প্রতিক সমস্যা ও রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আরও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ