Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে তলব, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় তলবের পর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা রোববার বিকাল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হয়েছেন।


এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় বাসিন্দা ও বিজিবির কঠোর অবস্থানের কারণে ভারত কাঁটাতারের নির্মাণকাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর সঙ্গে বিজিবির নিয়মিত যোগাযোগ হচ্ছে এবং বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে।

এছাড়া, পূর্ববর্তী সরকারের সময়ে হওয়া অসম চুক্তি বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আগামী ফেব্রুয়ারিতে বিজিবি ও বিএসএফ-এর ডিজি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ