সেনা, নৌ এবং বিমান বাহিনীর কর্মকর্তাদের বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও ৬০ দিনের জন্য বাড়িয়েছে সরকার।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্বপদমার্যাদার কমিশন্ড কর্মকর্তাদের সারা দেশে ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো। এই ক্ষমতা ১৪ জানুয়ারি থেকে কার্যকর থাকবে।
এর আগে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ১৭ সেপ্টেম্বর সেনা কর্মকর্তাদের, ৩০ সেপ্টেম্বর নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের এবং ১৫ নভেম্বর বিজিবি ও কোস্টগার্ডে কর্মরত সামরিক কর্মকর্তাদের একই ক্ষমতা দেওয়া হয়েছিল।
ফৌজদারি কার্যবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা অনুযায়ী এই ক্ষমতা অর্পণ করা হয়েছে।
0 মন্তব্যসমূহ