রাজধানীর পুরানা পল্টনের মানিকগঞ্জ হাউসের চারতলা ভবনে মঙ্গলবার সকালে আগুন লাগার ঘটনা ঘটেছে। সকাল ৯টা ২৪ মিনিটে ভবনের ২তলায় একটি 'ল' চেম্বারে এ অগ্নিকাণ্ড শুরু হয়।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
0 মন্তব্যসমূহ