Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

আওয়ামী লীগ নেতা থেকে জামায়াত সভাপতি: কুমিল্লার তিতাসে আবু হানিফ নিয়ে বিতর্ক

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু হানিফ মেম্বারকে জামায়াতে ইসলামীর সভাপতি নির্বাচিত করার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

ফেসবুকে এই খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয়রা এর তীব্র সমালোচনা করেছেন। তারা অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামীর কমিটিতে আওয়ামী লীগের নেতাকে অন্তর্ভুক্ত করে অপরাধ ও দ্বৈত ভূমিকার সুযোগ দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ বছর পর তিতাস উপজেলায় জামায়াত নতুন করে ওয়ার্ড কমিটি গঠন শুরু করেছে। তারই অংশ হিসেবে আবু হানিফকে ৪নং ওয়ার্ডের সভাপতি পদে নির্বাচিত করা হয়।

আবু হানিফ জানান, বিগত দিনে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য তিনি ওয়ার্ডের সাধারণ সম্পাদক হয়েছিলেন। তবে তিনি এখন জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। পদত্যাগের বিষয়ে তিনি বলেন, "এখনো পদত্যাগ করিনি, তবে করব।"

তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমির শামীম সরকার জানান, বিষয়টি নিয়ে ব্যাখ্যা আছে, তবে এটি বিশদভাবে আলোচনা করা প্রয়োজন।

এ ঘটনায় রাজনৈতিক দ্বৈত ভূমিকা নিয়ে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা এবং প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ