অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাম্প্রতিক উত্তরবঙ্গ সফর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা ও সমালোচনা। অভিযোগ উঠেছে, তিনি ছয় দিনে ২৮ বার হেলিকপ্টার ব্যবহার করেছেন।

মেহেদী হাসান নামের একজন ফেসবুক ব্যবহারকারী কটাক্ষ করে লিখেছেন, "নয় কিলো রাস্তা, উনি চাইলে রকেটে চড়েও যেতে পারতেন।" তার পোস্টটি এখন অনেকেই শেয়ার করছেন।
চলমান বিতর্কের প্রেক্ষিতে উপদেষ্টা আসিফ মাহমুদের ভেরিফায়েড পেইজ থেকে বৃহস্পতিবার বিকেলে একটি ব্যাখ্যামূলক পোস্ট দেওয়া হয়।
পোস্টে জানানো হয়, "প্রথমে গাড়িতে সফরের পরিকল্পনা করা হয়েছিল। তবে ছয় দিনে মাত্র ১০টি উপজেলা কাভার করা সম্ভব হতো। উত্তরবঙ্গের উন্নয়নের লক্ষ্যে স্থানীয় জনগণ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং শীতবস্ত্র বিতরণের উদ্দেশ্যে ছয় দিনে ২২টি উপজেলা ভ্রমণের সিদ্ধান্ত নেওয়া হয়।"
এছাড়া পোস্টে আরও উল্লেখ করা হয়, "গাড়িতে এই সফর অসম্ভব হওয়ায় মন্ত্রণালয় থেকে সর্বনিম্ন খরচে হেলিকপ্টার ব্যবহার করা হয়। ঢাকা থেকে যাতায়াতসহ উপদেষ্টা মাত্র ছয়বার হেলিকপ্টারে ভ্রমণ করেছেন।"
প্রসঙ্গত, সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণে বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফর স্থগিত করে তিনি ঢাকায় ফিরে আসেন।
উত্তরবঙ্গ সফরের কার্যক্রম এবং হেলিকপ্টার ব্যবহারের ব্যাখ্যা সত্ত্বেও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে.
0 মন্তব্যসমূহ