Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

পাকিস্তানে ২০২৪ সালে বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর উপর হামলায় এক দশকের সর্বোচ্চ প্রাণহানি

প্রতিবেদনে বলা হয়েছে, এই বছর পাকিস্তানে বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ এক হাজার ৫১২ জনের প্রাণহানি ঘটেছে, যা গত এক দশকের মধ্যে দেশটিতে সর্বোচ্চ। প্রতিদিন অন্তত নয়জন নিহত হয়েছেন। নভেম্বর মাসে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় হামলা ও সংঘাতের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে।


সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস) তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪ সালে সংঘাত-সংশ্লিষ্ট দুই হাজার ৫৪৬ জনের প্রাণহানি হয়েছে এবং দুই হাজার ২৬৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিমাণ ব্যাপকভাবে বেড়েছে। এসব হামলার জন্য পাকিস্তান তাদের নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে (টিটিপি) দায়ী করেছে। অন্যদিকে, টিটিপিও পাকিস্তানে অনেক হামলার দায় স্বীকার করেছে।

চলতি মাসে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে, যার ফলে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা তুঙ্গে উঠেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ