Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বরগুনায় সরকারি ইট বিক্রির অভিযোগে ইউপি সদস্যসহ তিনজন আটক

রোববার (২৯ ডিসেম্বর) রাতে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নে সরকারি ইট বিক্রির অভিযোগে বর্তমান ইউপি সদস্য ও হোসনাবাদ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. মাসুদ আলম মৃধাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বাকি দুইজন হলেন জালাল হাওলাদার ও মো. রিয়াজ।


স্থানীয় সূত্রে জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণ প্রকল্পের জন্য রাস্তার ইট তুলে ইউনিয়ন পরিষদের সামনে রাখা হয়েছিল। অভিযোগ উঠে, বর্তমান ইউপি সদস্য মো. মাসুদ আলম মৃধা এবং সাবেক ইউপি সদস্য মো. সিদ্দিকুর রহমান এসব ইট বিক্রি করে দেন।

বেতাগী থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ইট বিক্রির ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব বাদী হয়ে থানায় মামলা করেছেন। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, "সরকারি ইট বিক্রির ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।" আটক ইউপি সদস্য মাসুদ আলম মৃধা অভিযোগ অস্বীকার করে জানান, চেয়ারম্যানের নির্দেশে ইটগুলো পরিষদের সামনে রাখা হয়েছিল, বিক্রির বিষয়ে তিনি কিছু জানেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ