শহীদ বুদ্ধিজীবীদের হত্যা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির স্বাধীনতা সংগ্রাম বাধাগ্রস্ত করার চেষ্টা বলে উল্লেখ করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেছেন, "শহীদরা আমাদের গর্ব ও অহংকার। দল-মত ভুলে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠাই বুদ্ধিজীবী দিবসের মূল অঙ্গীকার।"
ডা. ইরান বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর, বিজয়ের মুহূর্তে বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে একটি পরিকল্পিত ষড়যন্ত্র চালানো হয়। ৫৩ বছর পেরিয়ে গেলেও গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জাতি এখনো প্রত্যাশা করে। তিনি বলেন, "বাকশালি অপশক্তি ও ভারতীয় আগ্রাসন বাংলাদেশকে পঙ্গু রাষ্ট্রে পরিণত করেছে। তারা সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।"
তিনি শহীদ বুদ্ধিজীবীদের চেতনায় উজ্জীবিত হয়ে দেশপ্রেমিক শক্তির ঐক্যের মাধ্যমে ভিনদেশি অপশক্তির মোকাবিলা করার আহ্বান জানান।
১৪ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ লেবার পার্টির আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ডা. ইরান।
সভায় আরও বক্তব্য দেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম রাজু, এডভোকেট জহুরা খাতুন জুঁই, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, ঢাকা মহানগরের সহ-সভাপতি মোঃ ফিরোজ হোসেন, মোঃ মাসুদ আলম পাটোয়ারী, ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম মামুন, কামরাঙ্গীরচর থানা আহ্বায়ক লোকমান হাসান, সদস্য সচিব মো. আবদুর রহমান এবং সদস্য শুক্কুর মোল্লা।
(প্রেস বিজ্ঞপ্তি)
0 মন্তব্যসমূহ