Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

প্রতিবন্ধীদের উন্নয়নে বিশেষ পরিকল্পনার কথা জানালেন তারেক রহমান

প্রতিবন্ধীদের জীবনের মানোন্নয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জানিয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় আগারগাঁও এলজিআরডি মিলনায়তনে প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, "আপনাদের প্রতিবন্ধকতা আমাদের সবার প্রতিবন্ধকতা। আপনাদের পেছনে রেখে আমরা কখনো এগিয়ে যেতে পারি না, আর এগোতে চাইও না।"



তিনি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ইনক্লুসিভ শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং সামাজিক সমতার প্রতিশ্রুতি দেন। তার বক্তব্যে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত স্কুল, জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা ইউনিট এবং মোবাইল হেলথ ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

কর্মসংস্থানের জন্য কর মওকুফ ও ট্যাক্স সুবিধা প্রদানের মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগে উৎসাহিত করার কথাও বলেন তিনি।

এছাড়া, সহায়ক উপকরণ তৈরির জন্য কারখানা স্থাপন, শিক্ষা উপকরণ সরবরাহ, এবং গুরুতর প্রতিবন্ধীদের জন্য নিবিড় পরিচর্যার ব্যবস্থা করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, "আমাদের প্রতিশ্রুতি হলো একটি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, সামাজিকভাবে সক্ষম এবং মানবিক মর্যাদাসম্পন্ন সমাজ প্রতিষ্ঠা করা।"

তিনি একটি স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠার কথাও জানান, যা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কল্যাণে কার্যকর সমন্বয় সাধন করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ