কক্সবাজারের পেকুয়ায় ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পেকুয়ার এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র জসিমউদ্দিন জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই পুলিশ এবং স্থানীয়রা উদ্ধারকাজে যুক্ত হন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কারণে এই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী।
0 মন্তব্যসমূহ