Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

র‍্যাব বিলুপ্ত করার সুপারিশ করেছে বিএনপির

বিএনপি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করার সুপারিশ করেছে এবং ইতোমধ্যে সরকারের পুলিশ সংস্কার কমিটির কাছে এই সুপারিশ দেওয়া হয়েছে।



মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও পুলিশ সংস্কার কমিটির প্রধান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এই তথ্য জানান। তিনি বলেন, যদিও সরকারের পুলিশ সংস্কার কমিটি বিএনপির কাছ থেকে কোনো সুপারিশ চায়নি, তবে বিএনপি তাদের সুপারিশমালা প্রদান করেছে। রাষ্ট্রের অত্যাবশ্যকীয় সেবা হিসেবে পুলিশের সংস্কার এখন সময়ের দাবি।

এছাড়া, হাফিজ জানান, বিএনপি পুলিশ কমিশন গঠনের সুপারিশও করেছে। পুলিশের বিভিন্ন স্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিক এবং জনসাধারণের সঙ্গে আলোচনা করে তারা জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমানোর সুপারিশ করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ