Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত, আপিলের অনুমতি পেল রাষ্ট্রপক্ষ

জয় বাংলা’কে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার হাইকোর্টের রায় আপিল বিভাগ স্থগিত করেছে।রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) আজ মঙ্গলবার মঞ্জুর করেছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ। 


২০২০ সালের ১০ মার্চ অনুষ্ঠিত চূড়ান্ত শুনানির পর হাইকোর্ট রায় দিয়েছিল যে ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে এবং জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছিল। এই রিটটি ২০১৭ সালে সুপ্রিম কোর্টের এক আইনজীবী দায়ের করেছিলেন। 
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চলতি বছর মন্ত্রিপরিষদ সচিবসহ অন্যান্যরা লিভ টু আপিলটি করেন। আদালত শুনানি শেষে বিলম্ব মার্জনা করে লিভ টু আপিল মঞ্জুর করে। রাষ্ট্রপক্ষে আদালতে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ