Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছেন যে, বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত।


বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

গত ২ ডিসেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশনে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্য পাঠানোর আহ্বান জানান। তিনি এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত হস্তক্ষেপও কামনা করেছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত।”

তিনি আরও জানান, দেশে জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে, তা ষড়যন্ত্র মোকাবিলা ও দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে বলে মনে করেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী সীমান্তে উত্তেজনা না থাকার কথা উল্লেখ করে বলেন, “তবে বাংলাদেশ নিয়ে ভারত যে অপপ্রচার চালাচ্ছে, তার জবাব সবাই একসাথে দেবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ