Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ফিরলেন কর্নেল অলি, যা বললেন জামায়াত আমির

জাতীয় ঐক্য সৃষ্টিতে রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তবে, আমন্ত্রিত অতিথিদের তালিকায় নাম না থাকায় ফিরে আসেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।


বুধবার (৪ ডিসেম্বর) বিকালে ফরেন সার্ভিস একাডেমি থেকে ফেরত যান তিনি।

বৈঠকে অলি আহমদের নাম না থাকা নিয়ে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি বলেন, “এলডিপি চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিক অলি আহমদ বীর বিক্রম গতকাল ৪ ডিসেম্বর অনুষ্ঠিত রাজনৈতিক দলের জাতীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে সম্মানজনকভাবে অংশগ্রহণের সুযোগ তৈরি না হওয়ার বিষয়টি দুঃখজনক। ভবিষ্যতে এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও আন্তরিক হবেন বলে আমরা আশা করি।”

একই কারণে ফেরত যেতে হয়েছে এলডিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদকেও। সর্বদলীয় এই বৈঠকে অংশ নেয় বিএনপি, জামায়াতসহ বেশিরভাগ রাজনৈতিক দল। বৈঠকটি সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ হয়। তবে বৈঠকে আওয়ামী বা সমমনা কোনো দলই আমন্ত্রণ পায়নি।

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার, আগরতলায় সহকারী হাই কমিশনে ন্যাক্কারজনক হামলা এবং সংখ্যালঘু নির্যাতনের গুজব, এই তিনটি এজেন্ডায় করণীয় ঠিক করতে এবং জাতীয় ঐক্যের আহ্বানের অংশ হিসেবেই প্রধান উপদেষ্টা সর্বদলীয় বৈঠকের ডাক দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ