Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বিজয় দিবসে বাংলাদেশকে এড়িয়ে ভারতীয় সেনাদের প্রশংসায় মোদি

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। কিন্তু বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের প্রতি শুভেচ্ছা জানানো থেকে বিরত থেকে ভারতের ঐতিহাসিক বিজয় হিসেবে দিনটিকে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।



সোমবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ১৯৭১ সালে পাকিস্তানের বিপক্ষে ভারতীয় সেনাদের অবদানের কথা তুলে ধরেন। মোদি তার পোস্টে লিখেছেন, ‘‘আজ, বিজয় দিবস। আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ জীবন উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে।’’

পোস্টে তিনি আরও বলেন, ‘‘এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।’’

তবে পুরো পোস্টে একবারও বাংলাদেশের নাম উল্লেখ করেননি নরেন্দ্র মোদি। এটি বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকেই এটিকে বাংলাদেশের বিজয় দিবসকে উপেক্ষা করার একটি নজির হিসেবে দেখছেন।

অন্যদিকে, বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন দেশ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানালেও মোদির এই পোস্ট নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ