Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

আওয়ামী লীগ মহান স্বাধীনতা ও বিজয়কে হাইজ্যাক করেছে: জামায়াত নেতা সেলিম উদ্দিন"

আওয়ামী-বাকশালীরা মহান স্বাধীনতা ও বিজয়কে হাইজ্যাক করায় আমাদের জন্য স্বাধীনতা পুরোপুরি অর্থবহ হয়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, শেখ হাসিনাই জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ভবিষ্যদ্বাণী বাস্তবে প্রমাণিত হয়েছে, হাসিনা এখন মামুর বাড়িতে অবস্থান করছে।



সোমবার সকাল ১০টায় রাজধানীর উত্তরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের উত্তরা জোনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক বিশাল র‌্যালি পরবর্তী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

র‌্যালির পর আজমপুরে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা পশ্চিম অঞ্চল পরিচালক ও মহানগর নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা এবং সঞ্চালনা করেন সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। বিজয় র‌্যালিটি উত্তরা ১১ চৌরাস্তা জমজম টাওয়ার থেকে শুরু হয়ে উত্তরা আজমপুরে এসে শেষ হয় এবং পরে আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন। উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর মোহাম্মদ আব্দুর রহমান মূসা, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জামাল উদ্দিন, প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার, এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের এইচ এম আতিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আওয়ামী লীগ কষ্টার্জিত স্বাধীনতাকে দলীয় ও পৈত্রিক সম্পত্তিতে পরিণত করেছে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযোদ্ধাদের হয়রানি করেছে এবং পরিকল্পিতভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে স্বাধীনতা বিরোধী ও জঙ্গি হিসেবে অপবাদ দিয়েছে। অথচ তাদের আমলেই জঙ্গিবাদের উত্থান ঘটেছে।

তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা দেশের মেধাবীদের রাজাকারের নাতি-পুতি আখ্যা দিয়ে অপমান করেছেন, যা তার নৈতিক পতনের প্রমাণ। তার উচিত ছিল বাস্তবতা মেনে পদত্যাগ করা। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ভবিষ্যদ্বাণীর কথা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা এখন মামুর বাড়িতে রয়েছেন।

অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতার প্রকৃত চেতনা পুনরুদ্ধারের এবং রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি অন্যায় আচরণের অবসান ঘটানোর দাবি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ