শতশত পুলিশ এখনো ঘুষ গ্রহণ করছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম তার পোস্টে লিখেছেন, "শতশত পুলিশ এখনো থানায় টাকা খাচ্ছে। যেসব বেহায়ার রক্তে দুর্নীতি, তাদের শাস্তি না দিয়ে কীভাবে সংস্কার করবেন? শুধু বদলি করে? হাস্যকর।
তার এই পোস্টে সাড়ে ১২ হাজারেরও বেশি মন্তব্য জমা পড়েছে।
রায়হান আহমেদ তামিম মন্তব্য করেছেন, "ওদের ওপর প্রেশার তৈরি করে ওদেরকে মানুষ বানানোর দায়িত্ব স্বরাষ্ট্র উপদেষ্টার। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তো স্ট্রং না, মিনমিনে স্বভাবের। পরিবর্তন কীভাবে আসবে, কার হাত ধরে আসবে?"
আদিলুর রহমান মোহসীন লিখেছেন, "প্রায় সবখানে তাদের দুর্নীতি এখনও অব্যাহত আছে। বিভিন্ন স্থানে আগের মতো দুর্নীতি করতে না পেরে কাজের প্রতি অবহেলা করছে।"
আব্দুল মতিন মন্তব্য করেন, "এটা দেখার কেউ নেই।" এবি মামুন নামে আরেকজন লিখেছেন, "যারা সরাসরি দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বদলি নয় স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে।"
0 মন্তব্যসমূহ