Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

আরাকান আর্মির দখলে রাখাইনে জান্তার গুরুত্বপূর্ণ সামরিক সদর দপ্তর

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর গুরুত্বপূর্ণ একটি সামরিক সদর দপ্তর দখলের ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। এর ফলে দ্বিতীয়বারের মতো আঞ্চলিক সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ হারাল মিয়ানমারের সামরিক জান্তা।



শনিবার (২১ ডিসেম্বর) ফার্স্ট পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, কয়েক সপ্তাহের তীব্র লড়াইয়ের পর শুক্রবার রাখাইনের আন শহরে অবস্থিত পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ড আরাকান আর্মির পূর্ণ নিয়ন্ত্রণে চলে গেছে।

বিদ্রোহী গোষ্ঠীটি তাদের টেলিগ্রামে জানায়, এ বিজয় জান্তা সরকারের জন্য বড় ধরনের ধাক্কা। এর আগে আগস্টে শান রাজ্যের লাশিওতে উত্তর-পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ড এবং ডিসেম্বরের শুরুতে মংডু শহরের নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। এতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ২৭০ কিলোমিটার অঞ্চল বিদ্রোহীদের অধীনে চলে গেছে।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৈাহিদ হোসেন জানিয়েছেন, রাখাইনে চলমান সংঘাতের ফলে নতুন করে প্রায় ৬০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সিত্তে শহর এখনো জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও রাখাইনের বেশিরভাগ অংশ বিদ্রোহীদের দখলে।

মিয়ানমার সামরিক সরকারের মুখপাত্ররা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ