Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দেশের ৩ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি

দেশের পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবারের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।



আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, শৈত্যপ্রবাহ আগামীকালও অব্যাহত থাকতে পারে। পাশাপাশি, আজ মধ্যরাত থেকে আগামীকাল দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা আরও দুইদিন পর্যন্ত স্থায়ী হতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, যা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ