Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ৫ পুলিশ, অভিযানে গ্রেফতার ৫

নারায়ণগঞ্জ শহরের জিমখানা রেলওয়ে কলোনিতে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী গ্রেফতারের সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।


পুলিশ আরিফ নামে এক মাদক ব্যবসায়ীকে ধরতে গেলে আলম চানসহ তার অনুসারীরা বাধা দেয়। অভিযানের সময় পুলিশ আলম চান, আরিফ ও নাসিরকে গাড়িতে তুলে থানায় নেওয়ার পথে হামলা চালানো হয়। হামলায় পুলিশের গাড়ির চালকসহ চার থেকে পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা: আলম চান, আরিফ, নাসির, বাকি দুইজনের পরিচয় এখনো নিশ্চিত নয়।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, মাদক ব্যবসায়ীরা পুলিশের গাড়িতে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে চালকসহ কয়েকজনকে আহত করে।, অভিযানের খবর পেয়ে জিমখানা এলাকায় তল্লাশি চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। আলম চান জিমখানা বস্তিতে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

বাকিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন ওসি মোহাম্মদ নাছির আহমদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ