Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মাটিরাঙায় নেকাব না খোলায় পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত শিক্ষার্থী

খাগড়াছড়ির মাটিরাঙায় নেকাব না খোলায় পরীক্ষায় অংশ নিতে না দেওয়ার অভিযোগ করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এক শিক্ষার্থী। শুক্রবার বিকেলে মাটিরাঙা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত সমাজতত্ত্ব পরীক্ষায় এ ঘটনা ঘটে।



ভুক্তভোগী শিক্ষার্থী উম্মে আঞ্জুমানয়ারা অভিযোগ করেন, পরীক্ষা শুরুর পরপরই কলেজের শিক্ষকরা তাকে নেকাব খুলে পরিচয় নিশ্চিত করতে বলেন। তিনি একজন নারী শিক্ষকের সামনে পরিচয় নিশ্চিত করার অনুরোধ করলেও তা মানা হয়নি। অভিযোগ অনুযায়ী, অধ্যক্ষ মো. কামাল হোসেন মজুমদার নিজে এসে তাকে নেকাব খোলার জন্য চাপ দেন। তার অনাগ্রহের কারণে তার খাতা নিয়ে নেওয়া হয় এবং পুলিশ ডেকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়।

শিক্ষার্থী জানান, পরে তিনি ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তবে পুলিশ এসে পরিচয় নিশ্চিত করলেও ততক্ষণে পরীক্ষার সময় প্রায় শেষ হয়ে গিয়েছিল। তিনি অভিযোগ করেন, "আমি কোনো অসদুপায় অবলম্বন করিনি, তবুও অন্যায়ভাবে আমাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। আমি এর সুষ্ঠু প্রতিকার চাই।"

অন্যদিকে, কলেজ অধ্যক্ষ কামাল হোসেন মজুমদার দাবি করেন, প্রবেশপত্রে থাকা ছবির সঙ্গে পরীক্ষার্থীর পরিচয় নিশ্চিত করা নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক। তিনি নারী পুলিশের সহায়তা চেয়েছিলেন, যা পরবর্তীতে পাওয়া যায়। তবে এ ঘটনায় কোনো ষড়যন্ত্র বা দুর্ব্যবহার হয়েছে বলে তিনি মনে করেন না।

মাটিরাঙা থানার ওসি মো. তৌফিকুল ইসলাম জানান, "৯৯৯-এ কল পেয়ে আমরা কলেজে যাই। পরে অধ্যক্ষ আমাদের জানান, ওই শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হয়েছে।"

এ ঘটনায় শিক্ষার্থী বিচার ও প্রতিকার দাবি করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ