Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ব্যাংক লুট ও রাজনীতি: আওয়ামী লীগ ও জামায়াতকে দায়ী করলেন রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, "৫ আগস্টের আগে আওয়ামী লীগ ব্যাংক লুট করেছে। এরপর একটি ইসলামী দল ব্যাংক লুট করছে।"


রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, "শেখ হাসিনার আমলে লুট করা এস আলমদের উত্তরসূরী হয়ে ব্যাংক দখল করছে অনেকে। পাড়া-মহল্লায় টার্মিনাল দখল ও টেন্ডারবাজি চালাচ্ছে একটি দল।"

তিনি আরও বলেন, "৫ আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রগ কাটে, জনগণ তাদের ভালো করেই চেনে।"

রিজভী বলেন, "ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামায়াত। তারা ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায়।"

জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষ থেকে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় রিজভী বলেন, "১৬ বছরের আন্দোলনের ফলে জুলাই বিপ্লব এসেছে। এই আন্দোলনে ৯৭ জন শ্রমজীবী শহিদ হয়েছেন। তাদের ত্যাগ গোটা জাতিকে অগ্নিগর্ভ করেছে।"

রিজভী দাবি করেন, "বিএনপি কখনও জনগণের প্রতি অঙ্গীকার থেকে পিছিয়ে আসেনি। ১৯৭১ থেকে ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি মাথা নত করেনি।"

রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে রিজভীর বক্তব্য দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ