Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সড়ক পরিবহণ খাতে দুর্নীতি নিয়ে উপদেষ্টার মন্তব্য: আগের দল করত, এখন অন্যদল করছে

সড়ক ও পরিবহণ খাতে দুর্নীতির ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আগে একদল এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, এখন আরেক দল এতে জড়িত।



শনিবার রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশে রোড সেফটি ফাউন্ডেশন আয়োজিত "সড়ক পরিবহণ খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার" শীর্ষক জাতীয় সংলাপে তিনি এই মন্তব্য করেন।

উপদেষ্টা নাহিদ বলেন, "রাস্তায় বের হলে মানুষ মারা যাচ্ছে, যা কাঠামোগত হত্যাকাণ্ডের সমান। প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং ব্যবস্থাপনার ত্রুটির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর প্রতিষ্ঠান ও কাঠামোগত সংস্কার প্রয়োজন।"

তিনি আরও বলেন, "সমাজে উচ্চপর্যায়ের ব্যক্তিদের বিচার না হওয়া এবং সাধারণ মানুষের জীবনহানি—এই প্রবণতা পরিবর্তন করা দরকার। সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। রাজনৈতিক কর্মীদের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি রাজনৈতিক দলগুলোকে সমাধান করতে হবে।"

সংলাপে অংশ নেন বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন, বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, ডিটিসিএ নির্বাহী পরিচালক নীলিমা আখতার, অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আরমানা সাবিহা হকসহ সংশ্লিষ্ট আরও অনেকে।

সংলাপে বক্তারা সড়ক পরিবহণ খাতের শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক ও প্রশাসনিক ভূমিকা নিশ্চিত করার ওপর জোর দেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ