ছবি আল জাজিরা
ইসরাইলের চালানো বর্বর হামলা ফিলিস্তিন ও লেবাননে প্রতিদিন মানুষের প্রাণ নিচ্ছে। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতের মধ্যে ফিলিস্তিনে নিহতের সংখ্যা প্রায় ৪৪ হাজারে পৌঁছেছে, যা গোটা অঞ্চলে মানবিক সংকটের এক ভয়াবহ চিত্র তুলে ধরছে।
সম্প্রতি আলজাজিরার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, গাজায় ইসরাইলের চলমান হামলায় এ পর্যন্ত ৪৩,৯৭২ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহতের সংখ্যা এক লাখ ৪ হাজার ৮ জনেরও বেশি, যা প্রতিনিয়ত বাড়ছে।
এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ প্রয়োজন, যাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।

0 মন্তব্যসমূহ